Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৪:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৌরসভার ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে উপজেলার ইসলামনগর এলাকায় অবস্থিত ময়লার স্তূপে নবজাতকের মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে বিষয়টি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়দের ধারণা, কোনো হাসপাতাল বা ক্লিনিক থেকে ময়লার সঙ্গে নবজাতকটিকে এখানে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, কয়েক বছর ধরে চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকার বর্জ্য ফেলার জন্য ইসলামনগর এলাকায় একটি ডাম্পিং স্টেশন স্থাপন করা হয়েছে। সেখানেই নিয়মিত ময়লা-আবর্জনা ফেলা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

চকরিয়া পৌরসভার ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে থাকা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ লোকমান বলেন, বিষয়টি তিনি জেনেছেন এবং পরিচ্ছন্নতা কর্মীদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, বুধবার রাত ১১টা পর্যন্ত বিষয়টি থানায় কেউ জানায়নি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হচ্ছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

চাঁদা না পেয়ে ঠিকাদারকে হাতুড়িপেটা
২৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:০০

আরো

সম্পর্কিত খবর