Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খোশমেজাজে ভাবনা-রুমিন, নতুন জল্পনায় সরগরম নেটদুনিয়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ মার্চ ২০২৬ ১৯:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছোটপর্দা থেকে বড়পর্দা; সব জায়গাতেই নিজের অভিনয়গুণে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন আশনা হাবিব ভাবনা। আর এবার তিনি আলোচনায় একেবারে ভিন্ন কারণে। সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ভাইরাল হয়েছে তার একটি ছবি, যেখানে দেখা গেছে রুমিন ফারহানার সঙ্গে খোশমেজাজে সময় কাটাতে।

সম্প্রতি নিজের ফেসবুকে একাধিক ছবি শেয়ার করেন ভাবনা। ছবিগুলোতে দুজনকেই দেখা যায় বেশ হাসিখুশি, স্বাভাবিক ও স্বচ্ছন্দ মুহূর্তে। তবে ছবির চেয়ে বেশি দৃষ্টি কেড়েছে ভাবনার ক্যাপশন। তিনি লিখেছেন—তারা একসঙ্গে কী করছেন, অভিনয় নাকি অন্য কিছু—তা জানা যাবে ঈদে। এই একটুকু ইঙ্গিতেই শুরু হয়েছে জল্পনা।

বিজ্ঞাপন

নেটদুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে ছবিগুলো। মন্তব্যের ঘরে ভক্তদের কৌতূহল আর মজার প্রতিক্রিয়া ভরপুর। কেউ সম্ভাব্য নতুন কোনো কাজের ইঙ্গিত দেখছেন, আবার কেউ রসিকতা করে ভাবনাকে রাজনীতিতেও দেখার আগ্রহ প্রকাশ করছেন।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যুতে সরব থাকার জন্য আগেই আলোচনায় ছিলেন ভাবনা। তবে এই নতুন উপস্থিতি যেন ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে— এটি কি কোনো নতুন নাটক বা বিশেষ প্রজেক্টের অংশ, নাকি একেবারেই ব্যক্তিগত কোনো মুহূর্ত?

সব প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে এটুকু নিশ্চিত, ঈদ সামনে রেখে এই জুটি ঘিরে তৈরি হওয়া রহস্য এখন বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর