Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নৈশভোজে হঠাৎ গুলির শব্দ, স্ত্রীসহ সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬ ১০:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানে গুলির শব্দ শোনা যাওয়ার পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

শনিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার একাধিক সদস্য। ঘটনার পর তাদেরকেও দ্রুত অনুষ্ঠানস্থল থেকে বের করে নেওয়া হয়। ওয়াশিংটন হিলটন হোটেলে এ ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাতে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং উপস্থিত মন্ত্রিসভার সদস্যরাও নিরাপদে আছেন বলে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠান চলাকালে সিক্রেট সার্ভিস সদস্যরা গুলির শব্দ বলে চিৎকার করতে থাকেন। অনুষ্ঠানটি ওয়াশিংটন হিলটন হোটেলে অনুষ্ঠিত হচ্ছিল।

ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক বার্তায় জানান, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তিনি দ্রুত ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসা করেন।

এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে তিনি হোয়াইট হাউসে ফিরে যাচ্ছেন এবং শিগগিরই এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর