Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন / রাত পার হলেও ১টি আসনের ভোট গণনা শেষ হয়নি

আর্ন্তজাতিক ডেস্ক
৫ মে ২০২৬ ০৯:৫২

প্রতীকী ছবি।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২৯৩টি আসনের মধ্যে ২০৮টিতে জয় নিশ্চিত করে সরকার গঠন করছে দলটি। তবে সব আসনের ফল ঘোষণা হলেও রাজারহাট-নিউটাউন আসনের ভোট গণনা এখনও শেষ হয়নি।

মঙ্গলবার (৫ মে) হিন্দস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, একটি আসনের শেষ রাউন্ডের গণনা এখনও হয়নি। সেই আসনটি হল রাজারহাট-নিউটাউন।

প্রতিবেদনে আরও বলা হয়, একটি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। এখানে তৃণমূল এবং বিজেপির প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধান মাত্র ৩২৩।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, রাজারহাট-নিউটাউন আসনে তৃণমূল কংগ্রেসের তাপস চট্টোপাধ্যায় ১৭ রাউন্ড গণনা শেষে পেয়েছেন ১ লাখ ৬ হাজার ২৫০টি ভোট। আর ১৭ রাউন্ড পরে বিজেপির পীযূষ কানোড়িয়ার ঝুলিতে গিয়েছে ১ লাখ ৫ হাজার ৯২৭ ভোট। এই দুই প্রার্থীর মধ্যে ব্যবধান খুবই কম। এই আসনে আবার সিপিএমের সপ্তর্ষি দেব পেয়েছেন ৩২ হাজার ২৪৫ ভোট। কংগ্রেসের শেখ নিজামউদ্দিন পেয়েছেন ১৮৭৮ ভোট।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর