Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কান্না থামাতে বলায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ২৩:৩৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে তার বড় ভাই আল-আমিন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পোষা পাখি মারা যাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের কাটাকাটি ও হাতাহাতি জেরে কিশোর বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। কান্না থামাতে বলায় ১০ বছর বয়সী ছোট ভাই বাবুর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে তার বড় ভাই আল-আমিন (১৪)।

বুধবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আল-আমিন ওই এলাকার জাফর আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আল-আমিনের ছোট ভাই বাবুর একটি পোষা পাখি ছিল। সকালে পাখিটিকে একটি বিড়াল মেরে ফেলে। শখের পাখি হারিয়ে সকাল থেকেই কান্নাকাটি করছিল শিশু বাবু। তাকে বারবার কান্না থামাতে বলা হলেও সে শান্ত হচ্ছিল না। এ নিয়ে এক পর্যায়ে বড় ভাই আল-আমিনের সঙ্গে বাবুর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে ক্ষিপ্ত হয়ে বাবু ঘর থেকে একটি ছুরি এনে আল-আমিনের বুকে আঘাত করে।

বিজ্ঞাপন

পরে গুরুতর আহত অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত জানা নেই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর