Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ০৯:২৯

ঢাকা: দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিভিন্ন জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নীলফামারী এবং লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং দেশের ভেতরে ভারী বৃষ্টিপাতের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (১০ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি আরও বিস্তৃত হতে পারে।

বিজ্ঞাপন

একই সময়ে দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। উপকূলীয় জেলা লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোও সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর