Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অটোভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ১৫:৫৪

প্রতীকী ছবি

টাঙ্গাইল: জেলার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহআলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কুতুবপুর উত্তর ইছামারী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শাহআলম ওই এলাকার বুজরুত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, সকালে অটোভ্যান চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে শাহআলম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর