Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে ঘরে ঢুকে চা-দোকানিকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ১৮:২৮

মরদেহ। প্রতীকী ছবি

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌর জামতলা এলাকায় ফারুক শেখ (৪৬) নামের এক চা-দোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নিহতের নিজ ঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফারুক শেখ গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খালেক শেখের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক ও তার ভাইয়ের দৌলতদিয়া ঘাটে চায়ের দোকান রয়েছে। শনিবার তিনি দোকানে যাননি। সকালে স্থানীয় বাজার থেকে নাশতা করে এসে নিজের কক্ষে অবস্থান করছিলেন। পরে দুপুরে তার বাবা খাবার নিয়ে গেলে বিছানার ওপর তার গলা ও হাত-পা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয় এবং পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ফারুক শেখ বিভিন্ন স্থানে ৬-৭টি বিয়ে করেছিলেন। বর্তমানে তাদের কেউ তার সঙ্গে থাকে না।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের গলা এবং হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর