Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৬

এডিস মশা। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে ১ হাজার ৪৯২ জন নতুন আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধায় স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৪৯২ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫১ জন, খুলনা বিভাগে ২৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ১২২ জন, রংপুর বিভাগে ৫৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রোগী।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৪৮ হাজার ৪৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৪৩৪ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৪ হাজার ৮৫৭ জন।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

চট্টগ্রামে তেলের গোডাউনে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২১:০৭

আরো

সম্পর্কিত খবর