Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌর বিদ্যুতের দাবিতে পাঁচ নদীর মোহনা থেকে হেঁটে মোংলায় টনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৮

বাগেরহাট: সাতক্ষীরার শ্যামনগরের পাঁচ নদীর মোহনা থেকে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’- বার্তা নিয়ে একক পদযাত্রায় বের হওয়া কোস্টাল ট্রাভার্স মাসফিকুল হাসান টনি মোংলায় পৌঁছেছেন।

মাসফিকুল হাসান টনি তার উপকূলীয় অভিযাত্রার তৃতীয় দিনে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মোংলায় পৌঁছান।

মোংলায় আগমন উপলক্ষ্যে স্থানীয় বনজীবী, জেলে, বাওয়ালি-মাওয়ালি ও পরিবেশকর্মীরা তাকে ফুল ও ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

অভ্যর্থনা শেষে বাগেরহাটের মোংলার কানাইনগর এলাকায় পশুর নদীর পাড়ে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপার-এর যৌথ উদ্যোগে পদযাত্রা, মানববন্ধন ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে অবিলম্বে সৌর বিদ্যুৎ কেন্দ্র চালুর দাবি জানান বক্তারা। তারা বলেন, আমদানি-নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি দেশকে নিরাপত্তা দিতে পারে না, বরং জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে পরিবেশের চরম ক্ষতি করছে। জ্বালানি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় এখনই কার্যকর নবায়নযোগ্য জ্বালানি নীতি বাস্তবায়ন করা প্রয়োজন।

সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন ধরা’র কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘পরনির্ভরশীল জীবাশ্ম জ্বালানির বদলে আগে থেকে সৌর বিদ্যুতে অর্থায়ন করা হলে আজকের বিদ্যুৎ সংকট তৈরি হতো না। চারিদিকে পানি থাকলেও উপকূলজুড়ে খাবার পানির তীব্র সংকট এবং প্রাকৃতিক দুর্যোগ নিত্যদিনের সঙ্গী। তাই সৌর বিদ্যুৎ চালু ও জলবায়ু অভিযোজনে অর্থায়ন এখন সময়ের দাবি।’

সমাবেশে আরও বক্তব্য দেন কোস্টাল ট্রাভার্স মাসফিকুল হাসান টনি, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ধরা নেতা নাজমুল হক, জানে আলম বাবু, ইয়ুথ ফর সুন্দরবন-এর মো. সোহেল ও মোহাম্মদ শাহীন খলিফা, সুন্দরবন রক্ষায় আমরা-র ডলার মোল্লা ও মেহেদী হাসান এবং বিডি ক্লিন-এর আবু হাসান।

উল্লেখ্য, জ্বালানি নিরাপত্তা, নিরাপদ পানি ও জলবায়ু ন্যায্যতার দাবিতে ‘ধরা’ ও ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’-এর নেতৃত্বে ৩৭টি নাগরিক সংগঠনের উদ্যোগে গত ১৪ সেপ্টেম্বর শুরু হয় এই ‘বাংলাদেশ কোস্টাল ট্রাভার্স’।

শ্যামনগর, কয়রা, নলিয়ান, দাকোপ ও বাণিশান্তা হয়ে মোংলায় পৌঁছানো ১৯ দিনের এই পদযাত্রাটি পরবর্তীতে পাথরঘাটা, কুয়াকাটা, চরফ্যাশন, নোয়াখালী ও কক্সবাজার হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে গিয়ে শেষ হবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে নগদ
১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৩

আরো

সম্পর্কিত খবর