ঢাকা: স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সঙ্গে বৈঠকে করছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন।
এ ছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ/কোস্টগার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআই/এনটিমসি, বাংলাদেশ ডাক বিভাগ, হেড অব বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংক-এর প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
ইসির পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসে তফসিল দিয়ে নভেম্বরের মাঝামাঝি থেকে সাত ধাপে ভোট করার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে অন্য নির্বাচন করবে ইসি।
এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর। ইতোমধ্যে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা করা হলেও আজকের বৈঠকের ওপর সিদ্ধান্ত নির্ভর করবে।