Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগ‌ঞ্জে ভ্যানচালক হত্যা, ৪ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৬

দণ্ডপ্রাপ্ত আসামিরা।

সিরাজগঞ্জ: জেলার কাজীপুরে শাজাহান আলী নামে এক ভ্যানচালক হত্যা মামলায় ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- কাজীপুরের কুমারিয়াবাড়ী গ্রামের অহেজ আলীর ছেলে সুরুজ আলী, জসমী শেখের ছেলে হারুন, মেছের মেম্বারের ছেলে শিবলু ও ফরিদ শেখের ছেলে লাল মিয়া।

অপরদিকে এ মামলায় নিহতের স্ত্রী শিরিনা খাতুন, শ্বশুর সিরাজ আলী ও শাশুড়ি বানেছা বেগমকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামি আসমা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. এনামুল করিম শাহীন জানান, ২০০৯ সালের ১১ নভেম্বর শাজাহান আলী নিখোঁজ হন। পরদিন শ্বশুরবাড়ির উঠানের মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করে মরদেহ পুঁতে রাখা হয়।

নিহতের বাবা আরফান আলী বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১১ সালের ৪ জানুয়ারি আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ ১৫ বছর পর মামলাটির রায় ঘোষণা হলো।

বিজ্ঞাপন

এ বছর ‘হচ্ছে না’ ইউপি নির্বাচন!
১৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৩

আরো

সম্পর্কিত খবর