খুলনা: জেলায় বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর লবণচরা থানা এলাকার আমতলা ২য় গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. ডালিম খান (৪০), রানা ও আব্দুল্লাহ আল নোমান (২৮)।
এসআরবি জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং তিন রাউন্ড সীসা গুলিসহ তাদের গ্রেফতার করা হয়।
এসআরবি আরও জানায়, শীর্ষ সন্ত্রাসী ডালিম খানের বিরুদ্ধে খুলনা মহানগরীর লবণচরা থানায় তার বিরুদ্ধে আইনের বিভিন্ন ধারায় মোট ৭টি মামলা রয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক হস্তান্তর করা হয়েছে।