Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে হাইওয়ে থানার সামনে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪২

ফরিদপুর: ফরিদপুরের কানাইপুর হাইওয়ে থানার সামনে রাখা জব্দ করা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দশটা বিশ মিনিটে ফরিদপুর-মাগুরা মহাসড়কের কানাইপুর ইউনিয়নের করিমপুর ব্রিজ সংলগ্ন হাইওয়ে থানার নব নির্মিত ভবনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় দ্রুত বাসটির ভেতরের প্রায় সম্পূর্ণ অংশে আগুন ছড়িয়ে পড়ে।

কানাইপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩ সেপ্টেম্বর পূর্বাশা নামের একটি যাত্রীবাহী বাস সড়ক দুর্ঘটনার পর জব্দ করে নবনিমিত থানার সামনে রাখা হয়। আজ রাতে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বলে জানা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় বাসটির আংশিক অংশ পুড়ে যায়। বাসের মালিক পক্ষের লোকজন বাসটি দেখাশোনা করতেন বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

কানাইপুর বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় হাইওয়ে পুলিশের কার্যক্রম চালায় সেখানে জব্দকৃত বাস রাখার জায়গা না থাকায় নবনির্মিত থানার সামনে বাসটি রাখা ছিল। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর