Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পোশাক কারখানায় বিস্ফোরণের ঘটনায় আরও ১ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫২

মরদেহ। প্রতীকী ছবি।

ঢাকা: আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ নুর ইসলাম (৩০) মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় ঢাকা মেডিকেলে দুই জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হারুনুর রশীদ।

তিনি জানান, নুর ইসলামের শ্বাসনালীসহ শরীরে ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। মঙ্গলবার দুপুরে সেখানে তিনি মারা যান।

এদিকে নুর ইসলামের ভাগিনা মো. মাসুদ রানা জানান, নুর ইসলামের বাড়ি বাগেরহাট জেলায়। তবে থাকতেন ভোলাতে। গ্যাস পরিবহণের গাড়ি চালান তিনি। ঘটনার আগে গ্যাসের গাড়ি নিয়ে ওই কারখানায় গিয়েছিলেন। বিস্ফোরণে তার সারা শরীর পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

এর আগে ঘটনার রাতেই ঢাকা মেডিকেলে মারা যান নজরুল ইসলাম (৩০) নামে এক সবজি বিক্রেতা। তিনি কারখানটির সামনের রাস্তায় সবজি বিক্রি করতেন।

এ ছাড়া গুরুতর আহত আরেক সবজি বিক্রেতা সুজন মিয়াকে (২৫) ঢাকা মেডিকেল থেকে স্বজনরা বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে। আর তার বাবা মোখলেস মিয়া (৪৫) ওইদিন প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর