Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৩

গ্রেফতার হত্যা মামলার আসামি।

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে মো. বেলাল হোসেন জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. শহীদুল্লাহকে গ্রেফতার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এ তথ্য জানান। শহীদুল্লাহ হাটহাজারী থানার খন্দকিয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, হাটহাজারী থানার বেলাল হোসেন জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. শহীদুল্লাহ হাটহাজারী থানা এলাকায় অবস্থান করছেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে হাটহাজারী থানার চারিয়া নয়াহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারের পর শহীদুল্লাহকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

গুলশান ও বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৪

আরো

সম্পর্কিত খবর