Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে থানায় গিয়ে গ্রেফতার বাবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৬ ১২:৫৪

গ্রেফতার বাবা ও ছেলে

নোয়াখালী: জেলার সোনাইমুড়ীতে গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ছেলেকে থানায় দেখতে গিয়ে গ্রেফতার হয়েছেন তার বাবাও। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন।

এর আগে, শুক্রবার দুপুরে বাবা আব্দুল মান্নান (৫৮) ও ছেলে সাব্বির আহমদ (২১)-কে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতার সাব্বির উপজেলার চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সোনাইমুড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে গ্রেফতার করে পুলিশ। ছেলের গ্রেফতারের খবর পেয়ে তাকে দেখতে থানায় যান বাবা আব্দুল মান্নান। পরে তাকেও গ্রেফতার করা হয়। তবে পরিবারের দাবি, বাবা-ছেলের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর