Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আসামির মুক্তির দাবিতে এসপি কার্যালয় ঘেরাও, আটক একাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৬ ১৯:০৩

নীলফামারী: জেলায় মাদকের তিনটি মামলার চার্জশিটভুক্ত আসামি সুজনের মুক্তির দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাওয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে সুজনের সমর্থকেরা নীলফামারী এসপি কার্যালয় ঘেরাও করেন।

এর আগে, নীলফামারী জেলা পুলিশের একটি বিশেষ দল শুক্রবার (২ অক্টোবর) ডিমলা উপজেলা থেকে সুজনকে আটক করে।

শনিবার তার মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে অবস্থান নেয় তার সমর্থকরা। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ।

তবে আটককৃতের সংখ্যা, পরিচয় ও এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর