Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘শহিদুল আলমের নিরাপত্তা ও মুক্তির জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৬:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নৌবহর থেকে ইসরায়েলী বাহিনীর হাতে আটক বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমের নিরাপত্তা ও মুক্তির ব্যাপারে সরকারকে জরুরি ও সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘আলোকচিত্রশিল্পী, সাংবাদিক ও সমাজকর্মী শহিদুল আলমকে ইসরায়েলী বর্বর হানাদাররা ধরে নিয়ে গেছে। এটা আমাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত, আমাদের নাগরিকদের মর্যাদা ও সম্মানের প্রশ্ন। তাই শহিদুল আলমের নিরাপত্তা ও মুক্তির ব্যাপারে সরকারকে জরুরি ও সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে।’

বিজ্ঞাপন

আতাউর রহমান আরও বলেন, ‘শহিদুল আলম ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতীক রুপে হাজির হয়েছেন। তিনি গাজার জনগণের প্রতি আমাদের সম্মিলিত ভালোবাসা বহন করেছেন। ফলে তার নিরাপত্তা ও মুক্তি আমাদের জাতীয় সম্মান ও মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ফলে দেশের সম্মান ও মর্যাদার প্রশ্নে যা করার তাই করতে হবে। সরকারকে আশ্বস্ত করতে চাই যে, জনতা আপনাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, বুধবার বাংলাদেশ সময় সোয়া ১০টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওবার্তায় শহিদুল আলম বলেন, ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনারা যদি এই ভিডিও দেখেন, বুঝবেন আমাদের সমুদ্রে আটকানো হয়েছে এবং আমাকে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করেছে।’

সারাবাংলা/এমএমএইচ/এসডব্লিউ
বিজ্ঞাপন

পুলিশের ৭ কর্মকর্তা বদলি
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৬

আরো

সম্পর্কিত খবর