Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৬ ১৫:২৬

চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া এলাকায় মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার দুইজন হলেন— গোমস্তাপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের দুখু মিয়ার ছেলে মো. সোহাগ আলী (৩০) এবং একই গ্রামের মো. আব্দুল কাদিরের ছেলে মো. সারোয়ার (২২)।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহায়বুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পরে গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর