Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৬ ১৯:০২ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১৯:০৭

জব্দকৃত মাদকদ্রব্য।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ মো. সহুবুল ইসলাম (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী (সিপিএসসি)।

শনিবার (৩১ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার কলকলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সহুবুল ইসলাম ওই গ্রামের মৃত মোহাম্মদ হাঙ্গার ছেলে।

এসআরবি জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী ও মাদককারবারিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এই বিশেষ বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শিবগঞ্জ উপজেলার কলকলিয়া গ্রামের মাদক ব্যবসায়ী সহুবুল ইসলাম সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্যের একটি বড়ো চালান সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের বসতবাড়িতে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে এসআরবির একটি আভিযানিক দল তার বাড়িতে অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

এ সময় জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী বসতবাড়ি তল্লাশি করে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে আইন অনুযায়ী মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর