Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় একদিনে কুকুরের কামড়ে আহত ৪২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৬ ২১:৪৯

কুষ্টিয়া: জেলার কুমারখালী শহরের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে অন্তত ৪২ জন আহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে একটি কুকুর শহরের বিভিন্ন সড়কে ঘুরে পথচারীদের কামড়াতে শুরু করে। এতে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৪২ জন আহত হন।

আহত রোকন বলেন, ‘শহরের হলবাজার এলাকায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ পেছন থেকে একটি কুকুর আমার হাঁটুতে কামড় দিয়ে দৌড়ে চলে যায়।’

স্থানীয় বাসিন্দা আরিফ বলেন, ‘সন্ধ্যায় হাসপাতালে এসে দেখি বিভিন্ন এলাকা থেকে কুকুরের কামড়ে আহত হয়ে অনেকে চিকিৎসা নিতে এসেছেন। দ্রুত কুকুরটিকে শনাক্ত করে নিয়ন্ত্রণ করা না গেলে আরও মানুষ আক্রান্ত হতে পারে।’

বিজ্ঞাপন

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী সার্জন প্রত্যয় বিশ্বাস জানান, কুকুরের কামড়ে অনেকে হাসপাতালের এসেছিল। অনেকের বড় ধরনের ক্ষত দেখা গেছে। তাদের মধ্যে ২৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। অন্যদের সকালে (বৃহস্পতিবার) আসার পরামর্শ দেওয়া হয়েছে।

কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সারওয়ার বলেন, ‘ঘটনার খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য বলা হয়েছে। কুকুরটি আটক করতে প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর