Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় সফরে যাবেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৬ ০৯:৪৭

খুলনা: নতুন কুঁড়ি স্পোর্টস, ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় যাবেন। এ উপলক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষ্যে জেলার সব সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনীয় নৈমিত্তিক ছুটি গ্রহণের প্রবণতা কমাতে হবে। সব অবৈধ স্থাপনা নিজ নিজ উদ্যোগে সরিয়ে নিতে হবে। অন্যথায়, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সেসব স্থাপনা উচ্ছেদ করা হবে। খুলনা নগরীর সৌন্দর্যবর্ধনে সড়ক ও সরকারি ভবনগুলোতে রং এবং বৃক্ষরোপণ করতে হবে। পাশাপাশি, যানজট ও জনদুর্ভোগ এড়াতে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, গাড়ির রিকিইজেশন, বিশ্রামাস্থল, হেলিপ্যাড, এ্যাম্বুলেন্স, জরুরি চিকিৎসা সেবা, বিদ্যুৎ ও জেনারেটর, অগ্নি নির্বাপণ, নিরাপত্তা পাশসহ অন্যান্য কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে নিজ নিজ দফতরের আওতাধীন কাজ সম্পন্ন করতে হবে।

সভায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) কানিজ ফাতেমা লিজা, খুলনা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর পরিচালক আহমেদ কবীর, খুলনার উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রেজাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্রসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর