Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দৌলতদিয়ায় ১০০ গ্রাম হেরোইনসহ নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৬ ২৩:১৯

রাজবাড়ী: জেলার গোয়ালন্দে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকাসহ এক নারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রাসেল আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার মৌসুমী আক্তার (২৯) গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার জামাল শেখের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়ার মাদকপ্রবণ এলাকা হিসেবে পরিচিত পোড়াভিটায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ডিএনসির একটি দল মৌসুমী আক্তারের আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও নগদ ৬ লাখ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রের দাবি, মৌসুমী আক্তার দীর্ঘদিন ধরে দৌলতদিয়া ঘাট ও পোড়াভিটা এলাকায় মাদকব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রাসেল আলী বলেন, ‘মৌসুমী আক্তার ওই অঞ্চলের একজন তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। জব্দ করা নগদ ৬ লাখ টাকা মাদক বিক্রির লভ্যাংশ বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।’

তিনি আরও জানান, এ ঘটনায় মৌসুমী আক্তারের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর