Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে, মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৬ ০৯:২২

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় ৮০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলের করা অভিযোগ তদন্তের পর একটি মামলা নথিভুক্ত করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে করা হয়েছে।

এর আগে, গত ৭ অক্টোবর এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

অভিযুক্ত বৃদ্ধ দৌলত আলী। তিনি পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দুপুর আনুমানিক দুইটার দিকে বৃদ্ধা নিজ বসতঘরে একা শুয়ে ছিলেন। সুযোগ বুঝে বৃদ্ধ দৌলত আলী কৌশলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এসময় বৃদ্ধার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার আট থেকে দশ দিন আগে অভিযুক্ত ব্যক্তি তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিচ্ছিলেন ।

বিজ্ঞাপন

এজাহারে উল্লেখ আছে, ঘটনার সময় এক প্রতিবেশী নারী বৃদ্ধার সঙ্গে দেখা করতে গিয়ে ঘরের দরজায় ধাক্কা দেন। ভেতর থেকে সাড়া না পেয়ে তিনি অন্য একটি দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘটনাটি দেখে চিৎকার দিলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে উল্লেখ করা হয়েছে।

এরপর সামাজিক সম্মানহানির আশঙ্কায় বৃদ্ধার পরিবার প্রথমে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তির কাছে বিচার চায়। পরে তাদের পরামর্শে ভুক্তভোগীর ৪৬ বছর বয়সি ছেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।

এ সম্পর্কে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শেষে মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দৌলত আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

এআই প্রযুক্তিতে মেটার বড় চমক
১৫ অক্টোবর ২০২৬ ১১:২৪

শীতের আগে এসির যত্নে যা জরুরি
১৫ অক্টোবর ২০২৬ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর