ইংলিশ ফুটবলের ২৫ বছর এবং ক্লাব বায়ার্ন মিউনিখের ৪৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। মেয়েদের বিভাগে তৃতীয়বারের মতো সেরা আলেক্সিয়া পুতেয়াস। ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরস্কারের পাশাপাশি কোচ, গোলরক্ষক ও ক্লাবের স্বীকৃতিতেও ছিল স্প্যানিশ ফুটবলের দাপট।
লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে সোমবার রাতে বসেছিল ব্যালন ডি’অরের ৭০তম আসর। জমকালো এই আয়োজনে পুরুষদের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। নারীদের বিভাগে পুরস্কার জিতেছেন স্পেনের আলেক্সিয়া পুতেয়াস। তবে শুধু এই দুজনের ওপর নয়, রাতের আলো ছিল অন্যদের ওপরও।
গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেছেন হ্যারি কেইন। তাতেই ব্যালন ডি’অর জয়ের পথে কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামালকে পেছনে ফেলেছেন।
মূল পুরস্কার জিততে না পারলেও তরুণদের বিভাগে আবারও আলোচনায় ইয়ামাল। টানা তৃতীয়বারের মতো সেরা তরুণ পুরুষ ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার এই উইঙ্গার। মেয়েদের বিভাগে সেরা তরুণ ফুটবলার হয়েছেন বার্সেলোনার ভিকি লোপেজ।
কোচদের পুরস্কারেও স্প্যানিশদের জয়জয়কার। পুরুষদের বিভাগে সেরা কোচ হয়েছেন স্পেনের লুইস দে লা ফুয়েন্তে। নারীদের বিভাগে সেরা হয়েছেন বার্সেলোনার পেরে রোমেউ। গোলরক্ষকদের মধ্যে পুরুষদের সেরা উনাই সিমোন এবং নারীদের সেরা কাতা কোল।
এবারের ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন চলুন দেখে নেওয়া যাক-
ছেলেদের ব্যালন ডি’অর জয়ী: হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)
মেয়েদের ব্যালন ডি’অর জয়ী: অ্যালেক্সিয়া পুতেয়াস (স্পেন ও লন্ডন সিটি লায়নেস)
ছেলেদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড় : লামিনে ইয়ামাল (স্পেন ও বার্সেলোনা)
মেয়েদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়: ভিকি লোপেজ (স্পেন ও বার্সেলোনা)
মেয়েদের ফুটবলে সেরা কোচ: পেরে রোমেউ (বার্সেলোনা)
ছেলেদের ফুটবলে সেরা কোচ: লুইস দে লা ফুয়েন্তে (স্পেন)
মেয়েদের ফুটবলে সেরা গোলকিপার: কাতা কোল (বার্সেলোনা)
ছেলেদের ফুটবলে সেরা গোলকিপার: উনাই সিমোন (স্পেন)
সক্রেটিস পুরস্কার: বুকায়ো সাকা (ইংল্যান্ড ও আর্সেনাল)
মেয়েদের সেরা ক্লাব: বার্সেলোনা
ছেলেদের সেরা ক্লাব: পিএসজি
ছেলেদের সেরা স্ট্রাইকার: হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)
মেয়েদের সেরা স্ট্রাইকার: শার্লিন কোবরাল (মেক্সিকো ও পাচুয়া)