ঢাকা: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের নির্ধারিত সভাকক্ষে এই সভা শুরু হয়।
সভা শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে অংশ নিবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ, সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টা থেকে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস এই অধিবেশন চলতে পারে।
আরো জানা গেছে, এই অধিবেশনে পাঁচ থেকে ছয়টা বিল আসতে পারে। এই বিলগুলোর ওপর আলোচনা হবে। আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এই অধিবেশন সংক্ষিপ্তও হতে পারে বলে জানা গেছে। এছাড়াও প্রশ্নোত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং সাধারণ আলোচনার বিষয়গুলো অধিবেশনে থাকবে।