Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৫

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ১৯:২৯

– কোলাজ প্রতীকী ছবি

ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৫ জন।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ২৫৫ জনের মধ্যে রয়েছে বরিশাল বিভাগে ১৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, ঢাকা বিভাগে ৪৩৪ জন, খুলনা বিভাগে ১৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ৮৯ জন, রংপুর বিভাগে ৭৬ জন এবং সিলেট বিভাগে ৬ জন।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, এ বছর এখন পর্যন্ত ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৯১৫ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর