Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদে প্রধানমন্ত্রী / অপশক্তি পোশাক শিল্পকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ০০:০৮

সংসদ অধিবেশনে সমাপনী বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পকেও ধ্বংসের মাধ্যমে কোনো বিশেষ দেশের সুবিধা নিশ্চিতের গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে সমাপনী বক্তব্যে দেশের পোশাক শিল্প খাতের সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট চক্র যেভাবে দেশের স্বাস্থ্য খাতকে সম্পূর্ণ পরনির্ভরশীল করে গড়ে তুলেছিল এবং একটি বিশেষ দেশে সাধারণ মানুষকে চিকিৎসা নিতে বাধ্য করার পরিবেশ তৈরি করেছিল, ঠিক একইভাবে দেশের গার্মেন্ট শিল্পকেও ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়েছে এই অপশক্তি।’

বিজ্ঞাপন

পোশাক খাতের শ্রমিকদের সার্বিক সমস্যা ও চাহিদার বিষয়ে সরকার সম্পূর্ণ সচেতন এবং ওয়াকিবহাল রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, খুব শিগগিরই নতুন মজুরি কমিশন সর্বনিম্ন মজুরি ঘোষণা করবে এবং নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকরা তাদের প্রাপ্য বেতন লাভ করবেন। বর্তমান সরকার ও মালিকপক্ষ উভয়ই এই মজুরি বাস্তবায়নে সম্পূর্ণ আন্তরিক বলে তিনি স্পষ্ট করেন।

সাম্প্রতিক বিভিন্ন সময়ে কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র সমালোচনা করে শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘পলাতক সন্ত্রাসীদের উসকানিতে যারা কারখানা ভাঙচুর করছেন বা আগুন দিচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন – ফ্যাক্টরি নষ্ট করে ফেললে আপনার বেতন আসবে কোত্থেকে? পলাতক চক্র তো এ দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে গিয়ে আরাম-আয়েশে মগ্ন রয়েছে। ফলে কারখানা নষ্ট হলে ক্ষতি কেবল আপনারই হবে।’

নিজ নিজ খাবার জোগানোর কর্মস্থল ও দেশের এই গুরুত্বপূর্ণ শিল্পকে রক্ষা করতে শ্রমিকদের অত্যন্ত সচেষ্ট ও সতর্ক থাকার কঠোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর