ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে কারো মৃত্যু হয়নি। দীর্ঘ ৮ মাস পর আজ (২৩ নভেম্বর) হামে প্রথম মৃত্যুশূন্য দিন। তবে এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪১৭ শিশু।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে কোনো শিশুর মৃত্যু হয়নি। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৪১৭ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৯৬ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ৩২১ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৯০৭ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ২৩২ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৯১ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২২ হাজার ১৯ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে মারা গেছে ১ হাজার ৩৫২ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সৃবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।