Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউপি নির্বাচনের ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যা চেয়ে ইসির চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ১৬:৫৮

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে পাঁচ ধাপের ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনি সামগ্রী বিতরণের পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বুধবারের (২৫ নভেম্বর) মধ্যে জেলাভিত্তিক এসব তথ্য পাঠাতে সব অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো.রশিদ মিয়ার সই করা এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি সামগ্রী বিতরণের পরিকল্পনা প্রণয়নের জন্য পাঁচটি ধাপের জেলাভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার তথ্য প্রয়োজন।

বিজ্ঞাপন

এসব তথ্য সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসারের কাছ থেকে সংগ্রহ করে আগামী ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর