Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ ছিলেন মাইলফলক: নাহিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১৬:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: ‍‍জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ মাইলফলক ছিলেন। আবরারের মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল।

মঙ্গলবার (৮ জুলাই) কুষ্টিয়ায় আবরার ফাহাদের কবর জিয়ারতের সময় এমন তন্তব্য করেন তিনি।

দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার ৮ম দিনে কুষ্টিয়ায় দুপুরে কুমারখালী উপজেলার রায়ডাঙা গ্রামে শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সম্বনয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ছাড়াও নুসরাত তাবাস্সুম, ডাক্তার তাসনিম জারাসহ স্থানীয় নেতারা।

বিজ্ঞাপন

এ সময় নাহিদ আরও বলেন, ‘আবরারের মৃত্যুর প্রতিবাদের মিছিলে দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া হয়েছিল। সেই স্লোগানই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে আবার দেওয়া হয়। পথ দেখিয়ে গেছেন আবরার ফাহাদ। সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুথান সংগঠিত হয়েছিল। আবরার ফাহাদ থেকে আবু সাঈদ মুগ্ধসহ সকল শহিদকে আমরা স্মরণ করি। তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিল পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।’

সেখানে আরও উপস্থিত ছিলেন আবরার ফাহাদের বাবা বরকতউল্লাহ, মা রোকেয়া খাতুনসহ আরও অনেকে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো