Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় নৌকা ডুবে ২ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১৬:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আখের জমিতে যাওয়ার পথে নৌকা ডুবে দুই কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বাহাদুর ইউনিয়নের ইসলামপুর ঘাট এলাকায় নালা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভেড়ামারা উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুর রশিদ (৫০) এবং শরাফত প্রামাণিকের ছেলে মামুন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চারজন কৃষক— রশিদ, মামুন, শরীফুল ও সদু একই নৌকায় পদ্মার বাহাদুরপুর ঢাকার চরে আখ চাষ করতে যাচ্ছিলেন। পথে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। শরীফুল ও সদু সাঁতরে তীরে উঠতে পারলেও রশিদ ও মামুন পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার জানান, নৌকাটি ছিল ছোট এবং নিহত দুজন সাঁতার জানতেন না। উদ্ধার হওয়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর