Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোলা-১ আস‌নে বিএনপির গোলাম নবীর মনোনয়ন প্রত্যাহার, লড়বেন পার্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১৯:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলা: ভোলা-১ (সদর) আস‌নে বিএন‌পি থে‌কে ম‌নোনয়নপত্র জমা দেওয়া জেলা বিএন‌পির আহবায়ক গোলাম নবী আলমগীর তার ম‌নোনয়নপত্র প্রত‌্যার ক‌রে‌ছেন। তাই এবার ওই আস‌নে লড়বেন বিএন‌পি জো‌টের সমর্থীত প্রার্থী সা‌বেক সংসদ সদস‌্য ও বি‌জে‌পির চেয়ারম‌্যান ব্যারিস্টার আন্দা‌লিব রহমান পার্থ।

সোমবার (১২ জানুয়ারি) বি‌কে‌লে বিএন‌পির ম‌নো‌নিত প্রার্থী জেলা বিএন‌পির আহবায়ক গোলাম নবী আলমগীর তার ম‌নোনয়নপত্র প্রত‌্যাহার ক‌রেন। বিষয়‌টি আজ বি‌কেল ৫ টার দি‌কে তথ‌্য নি‌শ্চিত ক‌রেন জেলা রির্টা‌নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

এদি‌কে ‌বি‌জে‌পির চেয়ারম‌্যান আন্দা‌লিব রহমান পার্থ এরআগে ২০০৮ সা‌লের নির্বাচ‌নে বিএন‌পি’র সমর্থীত চারদলীয় জোটের প্রার্থী হ‌য়ে বিপুল ভো‌টে প্রথমবা‌রের মত ভোলা-১ আস‌নের সংসদ সদস‌্য নির্বা‌চিত হয়েছিলেন। ওই সময় আওয়ামী লীগ সরকা‌রের রক্তচক্ষু উপেক্ষা ক‌রে ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংস‌দে দাঁ‌ড়ি‌য়ে প্রতিবাদ করায় দেশ-বি‌দে‌শে ঝড় তু‌লেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের অনিয়ম দুর্নীতি নিয়ে কট্টর হয়ে বক্তব্য দিয়ে তিনি সাধারণ মানু‌ষের কা‌ছে জন‌প্রিয় হয়ে উঠেন।

বিজ্ঞাপন

অন‌্যদি‌কে ভোলা-১ আস‌নে ৯ জন প্রার্থী ম‌নোনয়ন জমা দি‌লেও যাচাই-বাছাইতে জাতীয় পা‌টির প্রার্থী আকবর হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী মো. র‌ফিজুল হো‌সেনের প্রার্থিতা বা‌তিল ঘোষণা করা হ‌য়ে‌ছে। এবং আজ সোমবার বি‌কে‌লে বিএন‌পি থে‌কে ম‌নোনয়নপত্র জমা দেওয়া জেলা বিএন‌পির আহব‌ায়ক গোলাম নবী আলমগীর তার ম‌নোনয়নপত্র প্রত‌্যাহার ক‌রেন।

বর্তমা‌নে এই আস‌নে বিএন‌পি জো‌টের প্রার্থী বি‌জে‌পির চেয়ারম‌্যান আন্দা‌লিব রহমান পার্থ, জামায়া‌তে ইসলামীর প্রার্থী মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোল‌ন বাংলা‌দে‌শের প্রার্থী মো. ওবায়দুর রহমান, গণঅধিকার প‌রিষদেরর প্রার্থী মো. আইনুর রহমান জু‌য়েল, ন‌্যাশনাল পিপলস পা‌র্টির (এন‌পি‌পি) প্রার্থী কবি মো. মিজানুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলা‌দে‌শের প্রার্থী মো. আশ্রাফ আলী র‌য়ে‌ছেন।

বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর