Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রুয়েটে যৌন নিপীড়নের দায়ে ৯ শিক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েটে) সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী শিক্ষার্থী নিপীড়নের দায়ে একজনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারসহ ৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে এ সংক্রান্ত তদন্ত কমিটির মিটিং শেষে বিশ্ববিদ্যালয় ডিসিপ্লিনারী কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. রবিউল ইসলাম সরকার এ সিদ্ধান্তের বিষয়ে জানান।

আজীবন বহিষ্কার হওয়া অভিযুক্ত সুমন মজুমদার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, যৌন নিপীড়ন সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে রুয়েটের ডিসিপ্লিনারি অর্ডিন্যান্সের ৬নং ধারায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সিদ্ধান্ত অনুযায়ী, প্রধান অভিযুক্ত সুমন মজুমদারকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও ৮জন শিক্ষার্থীকে নির্দিষ্ট মেয়াদে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে সহযোগিতার অভিযোগে ৩ শিক্ষাবর্ষের জন্য এবং উস্কানিদাতা ৫জনকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের মধ্যে আটজনকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চারিত্রিক সনদ (ক্যারেক্টার সার্টিফিকেট) প্রদান করবে না বলেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ বিষয়ে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীর নিরাপত্তা ও মর্যাদা সর্বোচ্চ গুরুত্বের বিষয়। অভিযোগ ওঠার পরপরই প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে এবং এ সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রুয়েট নারী শিক্ষার্থী নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার, ক্যাম্পাসে এ ধরনের আচরণের কোনো স্থান নেই।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর