Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১৫:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: জেলার আটঘরিয়া উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের জোড়গাছা এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে ওই ব্যক্তি খালে পড়ে ডুবে মারা যান।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) নাজমুল হক জানান, কয়েকদিন আগে এলাকাবাসী ওই ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখেছেন বলে জানা গেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান।

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর