Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৬ জুলাই ২০২৬ ২৩:৩২

তমা তুঙ্গী পর্যটন কেন্দ্র, বান্দরবান

বান্দরবান: টানা ভারী বর্ষণের কারণে আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবান জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসন। এ সময় জেলার সকল পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

সোমবার (৬ জুলাই) রাতে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাতের কারণে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

এ সময়ের মধ্যে বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র, ঝিড়ি-ঝর্ণা,পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার পাশাপাশি আবহাওয়াজনিত পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর