Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারি বর্ষণে নাফাখুমে আটকে পড়া গাইডসহ ৮৭ পর্যটক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ২২:৫৭

উদ্ধার হওয়া পর্যটকদের একাংশ

বান্দরবান: জেলার থানচির রেমাক্রী-নাফাখুমের পর্যটন কেন্দ্রে আটকে পড়া ৯ জন গাইডসহ ৭৮ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। টানা ৩ দিনের ভারী বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তারা নাফাখুমে আটকে পড়েছিলেন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার রেমাক্রী-নাফাখুম এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সাল।

পর্যটক গাইড সূত্রে জানা যায়, গত শুক্র ও শনিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা থানচি উপজেলার রেমাক্রী-নাফাখুমে ভ্রমণে যায়। কিন্তু রোববার (৫ জুলাই) সকাল থেকে হঠাৎ টানা ভারী বর্ষণ শুরু হলে উজান থেকে বিভিন্ন ঝিরি-ঝরনা দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলে রেমাক্রী খালসহ সাঙ্গু নদীতে পানি বৃদ্ধি পেয়ে প্রবল স্রোতে পরিণত হয়। এতে বোট চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় পর্যটকরা সেখানে আটকে পড়েন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সাল বলেন, ‘মঙ্গলবার সকাল থেকে থানচিতে বৃষ্টি কমে গেলে নদীর পানি কিছুটা কমে স্রোত শীতল হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ট্যুরিস্ট গাইড ও বিজিবির সহায়তায় বোট নিয়ে সেখান থেকে আটকে পড়া ৯ জন গাইড ও ৭৮ জন পর্যটককে উদ্ধার করে নিয়ে আসা হয়। বর্তমানে তারা স্ব-স্ব গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে, আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর