Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে ২ শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ১৭:৪৩

গ্রেফতার হওয়া ব্যক্তি।

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় বাড়িতে ডেকে নিয়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. আমিনুল ইসলাম নামের অভিযুক্ত এক ব্যক্তিকে সোমবার (১৩ জুলাই) রাতেই গ্রেফতার করেছে পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুরা অভিযুক্ত ব্যক্তিকে ‘দাদু’ বলে ডাকত। এই সুবাদে তারা মাঝেমধ্যে আসামির বাড়িতে খেলতে যেত। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আসামি সুকৌশলে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুদের নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর শিশুটিকে প্রাণনাশের হুমকি দিয়ে আসামি বলেন, ‘কান্না করবা না। এই বিষয়ে তোমার বাড়ির কাউকে জানালে তোমাকে মেরে ফেলব।’

বিজ্ঞাপন

এভাবে গত শুক্রবার (১০ জুলাই) ও শনিবার (১১ জুলাই) ৬ বছর বয়সি এক শিশুকে এবং রবিবার (১২ জুলাই) একইভাবে ৫ বছর বয়সি অন্য এক শিশুকেও ধর্ষণ করেন আসামি। ভুক্তভোগী এক শিশুর বড় মা ঘটনার বর্ণনা দিয়ে জানান, শিশু দু’টিকে অস্বাভাবিক কান্নাকাটি করতে দেখে তিনি জিজ্ঞাসাবাদ করেন। তখন প্রথম শিশুটি ভয়ে কিছুই বলতে না পেরে শুধু কাঁদছিল। এরপর দ্বিতীয় শিশুটি প্রচণ্ড ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনাটি খুলে বলে। তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হয় এবং পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাসুদ বলেন, ‘গত রাতে দুই শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শারীরিক পরীক্ষার সময় তাদের শরীরে আঘাতের দাগ পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। শিশুরা বর্তমানে চিকিৎসাধীন আছে এবং শারীরিকভাবে সুস্থ আছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, ‘ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আমিনুল ইসলামকে গ্রেফতার করেছি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর