Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রায়গঞ্জে খেলাকে কেন্দ্র করে যুবক হত্যা মামলায় গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ১৯:০৩

গ্রেফতার হওয়া দুই আসামি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের কালিঙ্গা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত যুবক হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) ভোরে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাতে কালিঙ্গা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ইলিয়াস খান (২৬)। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের সাত্তার খানের ছেলে।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের ভাই রতন আলী খান বাদী হয়ে রায়গঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় সিরাজগঞ্জ সদর এলাকা থেকে রাসেল (৪২) এবং কামারখন্দ উপজেলা থেকে সোহেল খান (৪০) নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, ফুটবল খেলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত। তবে ঘটনার প্রকৃত কারণ ও কারা সরাসরি জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, ‘মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেফতারে একাধিক স্থানে অভিযান চলছে এবং জড়িত কাউকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর