Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৬ ০৯:৩৫

খুলনা: খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক তরুণ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরের দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন

নিহত তরুণের নাম মো. ইসমাইল (৩২)। তিনি ওই এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ইসমাইল এলাকায় অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হত্যা, পুলিশ অ্যাসল্টসহ একাধিক মামলার আসামি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি যুবলীগের একজন কর্মী হিসেবেও পরিচিত ছিলেন।

বিজ্ঞাপন

ওসি মো. শফিকুল বলেন, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর