Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৈয়দপুরে বাসচাপায় কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১৭:৩৮

দুর্ঘটনাস্থলে জনতার ভীড়।

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে রাস্তা পারাপারের সময় বাহন পরিবহন নামে একটি বাসের চাপায় আব্দুল লতিফ (৬০)নামে এক কৃষক নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে সৈয়দপুরের বসুনিয়া মোড় এলাকায় রংপুর দিনাজপুর মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ(৬০) নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখালী গ্রামের মৃত মামুদ কানছের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আব্দুল লতিফ ঘাসের বোঝা নিয়ে বসুনিয়া মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বাহন পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা রংপুর –দিনাজপুর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সৈয়দপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ কাজ করছে ।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর