Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কলকাতায় হোটেলের আগুনে পরিবারসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ১৪:৫৬

স্ত্রী-সন্তানের সঙ্গে দেবাশীষ দত্ত।

কুষ্টিয়া: কলকাতার নিউ মার্কেটের পাশের একটি আবাসিক হোটেলে লাগা আগুনে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত(৩৯) মারা গেছেন। এ ঘটনায় তার স্ত্রী আফসানা শিম্মিন(২৯),সন্তান শর্ণশীষ দত্ত (৩) ও শ্বশুর আকরাম হোসেনও (৬৪) নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) রাত ২টার দিকে নিউ মার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের হোটেলটির চারতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান। তিনি জানান, দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

জানা গেছে, নিহত দেবাশীষ দত্ত তার পরিবারের সদস্যদের নিয়ে চিকিৎসার জন্য কলকাতায় ছিলেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর কুষ্টিয়ার সাংবাদিক মহল ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে গভীর শোক ও আহাজারি।

প্রসঙ্গত, এ অগ্নিকাণ্ডে ৮ জন বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর