Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৫

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস।

গাইবান্ধা: ‎গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও ওষুধ কোম্পানির একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা ‘আল হামরা’ নামের একটি যাত্রীবাহী বাস মাঝিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ওষুধ কোম্পানির মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পর মাইক্রোবাসের চালক মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত যান। এ সময় বাস ও মাইক্রোবাসে থাকা আরও কয়েকজন আহত হন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর