Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোলা-পটুয়াখালী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৯

মানববন্ধন।

পটুয়াখলী: দ্বীপ জেলা ভোলার সঙ্গে সড়কপথে যুক্ত হতে ভোলা-পটুয়াখালী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর বাউফলের ধুলিয়া লঞ্চঘাট এলাকায় তেঁতুলিয়া নদীর তীরে প্রায় ৫ কিলোমিটার লম্বা এ মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ মানববন্ধনে ভোলা বিশ্বরোডের ভেলুমিয়া ও পটুয়াখালীর ধুলিয়া পয়েন্টে সেতু নির্মাণের দাবি তোলা হয়। এতে সহজেই ভোলার মানুষ রাজধানী ঢাকাসহ বরিশাল, পটুয়াখালী তথা দক্ষিণাঞ্চলের সঙ্গে সরাসরি সড়কপথে যুক্ত হবে। একই মানববন্ধনে ধুলিয়া ইউনিয়ন রক্ষা টেকসই বেড়িবাধ নির্মাণের দাবিও তোলা হয়। বেড়িবাধের অভাবে নদীভাঙন রক্ষা বাঁধ হুমকিতে পড়েছে বলেও দাবি করেন তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর