Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৬ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৭

প্রতীকী ছবি।

কুড়িগ্রাম: জেলার উলিপুরে পুকুরের পানিতে ডুবে সানি বাবু (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ডাক্তারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সানি ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সানি। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে প্রতিবেশিরা পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করেন।

পরে দ্রুত সানিকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী সরকার বলেন, ‘শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি জে‌নে‌ছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর