Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:১১ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৯

যশোর: মাদক মামলায় যশোরের শার্শায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে যশোর বিশেষ দায়রা (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি সৈয়দ সাবেরুল হক সাবু।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- উপজেলার পাকশিয়া শিমুলতলা গ্রামের বাবু মিয়া ও তার স্ত্রী রেখা খাতুন। রায় ঘোষনার সময়ে দুই আসামি উপস্থিত ছিলেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৯ নভেম্বর সন্ধ্যায় শার্শার পাকশিয়া এলাকায় টহল ডিউটিতে থাকা বিজিবি সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, পাকশিয়া শিমুলতলা গ্রামের বাবু মিয়ার বাড়িতে ফেনসিডিল মজুদ রয়েছে। পরে বিজিবি সদস্যরা ওই বাড়ির কাছে গেলে বাবু মিয়া ও তার স্ত্রী রেখা খাতুন বাড়ির পেছন দিয়ে পালিয়ে যান। এ সময় বিজিবি সদস্যরা স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তা থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় বিজিবির সুবেদার মো. আব্দুস সালাম বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।