মানিকগঞ্জ: বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার পর বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) জুলুস খান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
এর আগে, গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা এবং শহরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের প্রধান ফটকের সামনে একাধিকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।