Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেট যুবদলের আংশিক কমিটি / জেলার নেতৃত্বে মকসুদ-টিপু, মহানগরে সম্রাট-দিনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৫

সিলেট: জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আবদুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করে জেলা এবং মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করে মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল।

রোববার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা যুবদলের কমিটিতে যারা

জেলা যুবদলের আংশিক কমিটিতে পাঁচজনের নাম ঘোষণা করা হয়েছে। জেলার দায়িত্বশীলরা হলেন- সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম টিপু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রাসেল ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।

বিজ্ঞাপন

মহানগর যুবদলের কমিটিতে যারা

মহানগর যুবদলের সভাপতি হয়েছেন মির্জা মোহাম্মদ সম্রাট, সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদী প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।

উভয় কমিটির দায়িত্বশীলদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর তৃণমূলের কাউন্সিল ভোটের মাধ্যমে জেলা যুবদলের মোমিনুল ইসলামকে সভাপতি ও মোহাম্মদ মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অন্যদিকে মহানগর যুবদলে শাহনেওয়াজ বখত চৌধুরী সভাপতি ও মির্জা মো. সম্রাট হোসেন সাধারণ সম্পাদক হন।

এর দুই বছর পর ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা যুবদলের কমিটি করা হয় ২৯১ জনের এবং মহানগর যুবদলের কমিটি ৩০১ সদস্যবিশিষ্ট করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর