Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৮

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স।

নাটোর: নাটোরে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত স্বপন চন্দ্র (৫০) ওই অ্যাম্বুলেন্সের চালক।

নিহত স্বপন চন্দ্র বগুড়া জেলার শেরপুর থানার ভাটরা গ্রামের মৃত গোবর্ধনের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ফিরছিলেন স্বপন চন্দ্র। পথে চাঁদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক স্বপন চন্দ্র নিহত হয়।

বিজ্ঞাপন

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

সংবাদ পেয়ে পবা হাইওয়ে থানা (পুঠিয়া, রাজশাহী) পুলিশের একটি দল ভোর ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে পবা হাইওয়ে থানার এএসআই হায়দার আলী জানান,  দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে।তাকে আটকের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর